আনন্দপুর থানার এলাকার একটি আবাসনে দুর্ঘটনা, বহুতলের ২৪ তলা থেকে 'ঝাঁপ' দ্বাদশ শ্রেণির ছাত্রের

বহুতলের ২৪ তলা 'ঝাঁপ' দিল দ্বাদশ শ্রেণির এক ছাত্র। আনন্দপুর থানা এলাকার একটি আবাসনে এই ঘটনা ঘটেছে সকাল ৯টা ৩০ মিনিট নাগাদ।
এনআরএস হাসপাতালে নিয়ে ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনাস্থলের নিরাপত্তাকর্মীদের প্রথম নজরে আসে বিষয়টি। পরে তাঁরাই পুলিশে খবর দেন।
তবে ওই ছাত্র আদৌ ঝাঁপ দিয়েছে না কি ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগ করছে পুলিশ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola