West Bengal News: শারীরশিক্ষা-কর্মশিক্ষায় নিয়োগের মামলায় কোর্টে বিস্ফোরক CBI

ABP Ananda LIVE: অতিরিক্ত শূন্যপদে নিয়োগের জন্যেও টাকার লেনদেন হয়েছিল। শারীরশিক্ষা-কর্মশিক্ষায় নিয়োগের মামলায় কোর্টে বিস্ফোরক CBI। তবে কতজন টাকা দিয়েছেন, সেটা এখনই আলাদা করে বলা সম্ভব নয়। কতজন টাকা দিয়েছেন, তা বলতে গেলে তদন্ত করতে হবে। তদন্ত শুরু করতে হলে FIR করতে হবে, লাগবে কোর্টের অনুমতি। টাকার বিনিময়ে চাকরি নিয়ে আদালতের প্রশ্নের মুখে জানাল CBI। ৪ জুলাই হাইকোর্টে শারীরশিক্ষা-কর্মশিক্ষায় নিয়োগের মামলার ফের শুনানি।

 

'মন্ত্রী যুক্ত আছেন তখন আমরা কী করব?', প্রাথমিক শিক্ষকদের আইনজীবীকে প্রশ্ন বিচারপতির

'আদালত যদি দেখে যথেচ্ছ দুর্নীতি হচ্ছে, প্রশাসনিক কর্তারা যুক্ত আছেন...'। '...মন্ত্রী যুক্ত আছেন তখন আমরা কী করব? কিছুই করব না ?' প্রাথমিক শিক্ষকদের আইনজীবীকে প্রশ্ন বিচারপতি তপোব্রত চক্রবর্তীর। যদি একজন বিচারপতি দেখেন টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে, অনিয়ম হয়েছে, দুর্নীতি হয়েছে...'। '...সেক্ষেত্রে একজন বিচারপতি কি করবেন ? চোখ বন্ধ করে থাকবেন ? প্রাথমিক শিক্ষকদের আইনজীবীকে প্রশ্ন বিচারপতি তপোব্রত চক্রবর্তীর। ৩২ হাজার প্রাথমিক শিক্ষকদের চাকরি বাতিল মামলায় মন্তব্য বিচারপতি চক্রবর্তীর, বৃহস্পতিবার ফের শুনানি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola