শিলিগুড়িতে এলাকা পরিদর্শনে কেন্দ্রীয় প্রতিনিধি দল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 28 Apr 2020 09:28 AM (IST)

লকডাউন সঠিকভাবে কার্যকর করা হচ্ছে কি না, ঘুরে দেখছেন কেন্দ্রীয় প্রতিনিধিরা। শিলিগুড়ির জ্যোতিনগর এলাকা ঘুরে দেখে উত্তরবঙ্গে আসা প্রতিনিধি দল। করোনা সংক্রমণে মৃত কালিম্পংয়ের মহিলা এই জ্যোতিনগরেই আত্মীয়ের বাড়িতে ছিলেন কিছুদিন। এরপর জলপাইগুড়ির কোভিড হাসপাতালেও যান কেন্দ্রীয় প্রতিনিধিরা।