রাজ্যের কাছে একগুচ্ছ প্রশ্নের জবাব চেয়ে 'হটস্পট'-এ যেতে চায় কেন্দ্রীয় দল

রাজ্যের কাছে একগুচ্ছ প্রশ্নের জবাব চেয়ে 'হটস্পট'-এ যেতে চায় কেন্দ্রীয় দল। মুখ্যসচিবকে চার পাতার চিঠি দিয়ে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অতিরিক্ত সচিব জানতে চান করোনা মোকাবিলায় কি পর্যাপ্ত সংখ্যক টেস্ট হচ্ছে? পরীক্ষা কেন্দ্রগুলি কি সম্পূর্ণ ব্যবহার করা হচ্ছে? এই রিপোর্ট পেলেই হটস্পট গুলি পরিদর্শন করবে কেন্দ্রীয় দল। কোয়ারেন্টাইন সেন্টার ও হাসপাতালে গিয়ে স্বাস্থ্যকর্মীদের সঙ্গে সরাসরি কথা বলতেই চায় তারা। হাওড়া, সালকিয়া, পিলখানা, কলকাতা উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুরের হটস্পট এলাকা গুলি ঘুরে দেখতে চায়।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola