Tripura : ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশনের শুরুতেই ধুন্ধুমার,গঙ্গাজল ছিটিয়ে প্রবেশ করেন কংগ্রেস বিধায়ক

ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশনের শুরুতেই ধুন্ধুমার। আজ গঙ্গাজল ছিটিয়ে বিধানসভায় প্রবেশ করেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। বিজেপি বিধায়কের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হয়নি, জানতে চেয়ে একজোট হয়ে বিক্ষোভ বিরোধীদের। টেবিলে উঠে বিক্ষোভ দেখায় তিপ্রামথা দলের ৩ বিধায়কের। বিক্ষোভের জেরে ৫ জন বিধায়ককে আজকের দিনের জন্য বহিষ্কারের নির্দেশ।  বহিষ্কৃত বিধায়করা হলেন কংগ্রেসের সুদীপ রায় বর্মন, সিপিআইএমের নয়ন সরকার, তিপ্রামথার বৃষকেতু দেববর্মা, রঞ্জিত দেববর্মা ও নন্দিতা রিয়াং। বাজেট পেশের সময় ওয়াকআউট বিরোধীদের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola