Cattle Smuggling: গরুপাচার মামলায় এনামুল হককে জেরা করতে দিল্লি পৌঁছল সিআইডি। Bangla News

গরুপাচার মামলায় এনামুল হককে জেরা করতে দিল্লি পৌঁছল সিআইডি। আগামীকাল এনামুলকে জেরার সম্ভাবনা। সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়ার পর, বর্তমানে তিহাড় জেলে বন্দি এনামুল। গরুপাচারে অভিযুক্ত এনামুলের তিন ভাগ্নেও। তাদের বিরুদ্ধে চার্জশিটও জমা দিয়েছে সিআইডি, ওই তিনজনই পলাতক। সিআইডি-র দাবি, গরুপাচারে মূল ষড়যন্ত্রী এনামুল হক। তাকে জেরা করে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলে করছেন রাজ্য পুলিশের গোয়েন্দারা। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola