CJP Protest: কলকাতা, বেঙ্গালুরু থেকে মুম্বই, পাটনা, গোটা দেশে ছড়াচ্ছে ছাত্র আন্দোলনের ঢেউ

Continues below advertisement

ABP Ananda LIVE: প্রশ্ন ফাঁস ইস্য়ুতে আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়ছে। দিল্লির পাশাপাশি আন্দোলন ছড়িয়ে পড়েছে, কলকাতা থেকে কেরলম, বিহার থেকে রাজস্থান, মুম্বই থেকে মধ্য়প্রদেশ, আগরতলা থেকে রাঁচি। আন্দোলনের ঢেউ পৌঁছে গেছে কলকাতাতেও। শুক্রবার, কলেজস্ট্রিট থেকে ধর্মতলার রানি রাসমণি অ্য়াভিনিউ পর্যন্ত মিছিল করতে চেয়ে, ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে কলকাতা পুলিশকে চিঠি দেওয়া হয়েছে। এরইমধ্য়ে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিনিধিদের ফের আলোচনায় ডেকেছে কেন্দ্রীয় সরকার। 

আরও খবর...
NEET ইস্যুতে রণকৌশল বৈঠকে রাহুল গাঁধীরা। রাহুল গাঁধীর বাসভবনে বৈঠকে কংগ্রেস সাংসদরা। বৈঠকে পর রাহুল গাঁধীর সঙ্গে রাজঘাট যাবেন সমস্ত কংগ্রেস সাংসদরা। বৈঠকে ছিলেন প্রিয়ঙ্কা গাঁধী সহ আরজেডির নেতারা, রয়েছেন সাংসদ সৌগত রায়। নিট প্রশ্নফাঁসকাণ্ডে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ, রাহুল গান্ধীর বাসভবনে বৈঠক। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবি, দিকে দিকে বিক্ষোভ। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে এখনও রাস্তায় হাজার হাজার ছাত্র-ছাত্রী।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola