তৃণমূলের গোষ্ঠীকোন্দলে উত্তপ্ত দিনহাটা, বাইকে আগুন, উদ্ধার গুলির খোল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 Nov 2020 12:24 PM (IST)

কোচবিহারের দিনহাটায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। এলাকা দখল ঘিরে সংঘর্ষ বাধে বলে অভিযোগ। আহত বেশ কয়েকজন। ঘটনাস্থলে মিলেছে গুলির খোলও। রাস্তায় দাঁড়িয়ে থাকা বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়।