CM Suvendu Adhikari | ঠাকুরনগরে গিয়ে ঠাকুরবাড়ির পুজো যোগদান, আরতি করলেন মুখ্যমন্ত্রী

ABP Ananda  |  01 Nov 2026 03:21 PM (IST)
ABP News

ঠাকুরনগরে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মধ্যাহ্নভোজ সারবেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বাড়িতে। শান্তনু ঠাকুরের স্ত্রী ও বাগদার বিজেপি বিধায়ক সোমা ঠাকুর নিজে হাতে রান্না করেছেন মুখ্যমন্ত্রীর জন্য। পাশাপাশি, বৈঠক করবেন মতুয়া মহাসঙ্ঘের প্রতিনিধিদের সঙ্গে। যোগ দেবেন মতুয়া গোঁসাই সম্মেলনে।


SIR পর্ব থেকেই জ্বলন্ত হয়ে ওঠে মতুয়াদের নাগরিকত্ব ইস্যু। দীর্ঘদিনের দাবি, তা ঘিরে নানা প্রতিশ্রুতি, সমাধান করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী? জানা গিয়েছে, ঠাকুরনগরে গিয়ে তেমনই ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। মতুয়াদের নাগরিকত্ব নিয়ে বড় ঘোষণা করতে পারেন তিনি।


এদিন মতুয়া গোঁসাই সম্মেলন থেকে মুখ্যমন্ত্রী বলেন, "ঐতিহাসিক গোঁসাই সম্মেলনে এসেছি। বিগত সরকার মতুয়াদের জন্য কিছুই করেনি। মতুয়ারা অনেক অত্যাচার সহ্য করেছে। ঠাকুরনগরে এসে হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরকে প্রণাম। পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে না সরালে গ্রেটার বাংলাদেশ হয়ে যেত। মতুয়াদের উন্নয়ন করেনি মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা বুঝেছিলাম মমতাকে সরকার থেকে সরাতে হবে। মতুয়া সমাজ বিলুপ্ত হয়ে যেত।"


CAA নিয়ে মতুয়াদের বড় আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারীর কথায়, "এই সরকার আপনাদের যা বলবে, সংবিধান মেনে তা পূরণ করবে। মতুয়াদের আর্শীবাদেই আমাদের সরকার তৈরি হয়েছে। ৩১ ডিসেম্বরের মধ্যে শুনানি শেষ করে সিএএ সার্টিফিকেট দেওয়া হবে। সিএএ সার্টিফিকেট পাওয়ার পরই ভোটার তালিকায় নাম উঠবে। অধিকার আদায় করে নেবেন আপনারাই, এটাই সরকার আশা রাখে। গোঁসাই সমাজের কল্যাণে যে কোনও স্কিমের উন্নয়ন করবে সরকার। আগামী বাজেটে ঠাকুরনগর পুরসভা হিসাবে ঘোষিত হবে। বারুণী মেলা নিয়ে কোর্টে লড়াই হবে না। ঠাকুরবাড়িকে বিভাজিত করার যে রাজনীতি হবে না, বন্ধ হবে।"

Continues below advertisement
  • হোম
  • ভিডিও
  • খবর
  • CM Suvendu Adhikari | ঠাকুরনগরে গিয়ে ঠাকুরবাড়ির পুজো যোগদান, আরতি করলেন মুখ্যমন্ত্রী

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News2 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

Continues below advertisement
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন