Kali Puja 2026 | 'বাজি নিয়ে কমিউনিস্টদের অভিযোগ বেশি...', আক্রমণ শানালেন CM Suvendu Adhikari

ABP Ananda  |  10 Nov 2026 01:07 AM (IST)

দিঘা : দীপাবলির রাতে শব্দদানবের জেরে যন্ত্রপাতি হাতে পথে নামলেন সবুজ মঞ্চের সদস্যরা। কোথাও কোথাও অতিরিক্ত মাত্রায় বাজি ফাটানো নিয়ে উঠল অভিযোগ। সেই মর্মেই বামেদের নিশানা মুখ্যমন্ত্রীর। তাঁর সাফ কথা, "বাজি নিয়ে কমিউনিস্টরা বেশি অভিযোগ জানিয়েছে। রাত ১০টার পর কোথাও কোথাও বাজি ফেটেছে, পুলিশ ব্যবস্থা করেছে। পরিবেশদূষণ হোক চাই না, কিন্তু মানুষ একটু আনন্দ করবে তাতে অসুবিধা কেন? সনাতনের এত জাগরণ হয়েছে, কিছু মানুষের সমস্যা হচ্ছে। এরা কপালে টিকা লাগায় না, গলায় কারও তুলসি নেই।"

কালীপুজোর রাতে শব্দ-দানবের দৌরাত্ম্য। কলকাতায় ধৃত ৫৯২ জন। বাজেয়াপ্ত প্রায় ২৩৯ কেজি শব্দবাজি। ভোররাত পর্যন্ত শব্দবাজি ফাটানোর অভিযোগে গ্রেফতার ২০৫ জন। অভব্য আচরণের অভিযোগে গ্রেফতার ৩৮৭ জন।


আরও খবর : বাজি পোড়ানো নিয়ে পাপিয়া অধিকারীর 'ভিন্ন তত্ত্ব'


বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ'। কালীপুজোয় রাতভর শব্দ-দানবের দাপট। শুধুমাত্র কলকাতাতেই গ্রেফতার ৫০০-এর অধিক। দূষণ নিয়ে সরব পরিবেশবিদরা। সেই আবহেই ভাইরাল বিজেপির বিধায়কের 'আজব মন্তব্য'। পাপিয়া অধিকারীর কথায়, "বাজি ফাটালে দেখবেন, অনেক অসুখ-বিসুখও চলে যায়।" তাঁর আরও দাবি, "মুখ্যমন্ত্রী বলেছেন, বাজি তো হবেই। কালীপুজো হবে, বাজি হবে না ! তাই, বাজিটা হোক। কিন্তু, যতটা আমাদের থানা নির্দেশ দিয়েছে, সেইভাবেই আমরা বাজি ফাটাব।" কিন্তু দলের বিধায়কের এই 'তত্ত্বে' কি সমর্থন জোগাবে বিজেপি?

Continues below advertisement
  • হোম
  • ভিডিও
  • খবর
  • Kali Puja 2026 | 'বাজি নিয়ে কমিউনিস্টদের অভিযোগ বেশি...', আক্রমণ শানালেন CM Suvendu Adhikari

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

Continues below advertisement
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন