LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ। নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণ রাওয়ের। আগামী ১০ দিন কেউ বিধানসভার বিরোধী দলনেতা থাকছেন না। গত ৩ জুন অধ্যক্ষের দেওয়া নির্দেশ খারিজ হাইকোর্টের। ১০ দিনের জন্য 'বিরোধী দলনেতা' টার্ম ব্যবহার করতে পারবেন না কেউ। কে বিরোধী দলনেতা হবেন ১০ দিনের মধ্যে সিদ্ধান্ত নেবেন স্পিকার।
এবার এই প্রসঙ্গে মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তৃণমূলকে 'অস্তিত্বহীন' বলে খোঁচা দিলেন। তাঁর আরও সংযোজন, "স্পিকারের উচিত যাদের বিধায়ক বেশি তাদের LOP করা।"
আরও খবর : পুলিশকে গুলিকাণ্ডে পাকড়াও অভিযুক্ত
অবশেষে পাকড়াও পুলিশকে গুলিকাণ্ডে অভিযুক্ত প্রতাপ দাস। আসানসোলের ইসমাইল এলাকায় পুলিশের রুদ্ধশ্বাস অভিযোগ। তারপরেই গ্রেফতার প্রতাপ। তবে এই অভিযানের সময়ও পুলিশকে গুলি করে পালানোর চেষ্টা করেছিলেন প্রতাপ। সেই সময় পুলিশের পাল্টা গুলিতে জখম হয় সে। প্রতাপের ডান পায়ে গুলি লেগেছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ধৃত প্রতাপকে।
ঠিক কীভাবে প্রতাপের হদিশ পেল পুলিশ? সূত্রের খবর, এর আগে প্রতাপের ফোনের লোকেশন ট্র্য়াক করে আসানসোলের ইসমাইল এলাকায় পৌঁছয় পুলিশ। দুষ্কৃতীর খোঁজে গোটা এলাকা ঘিরে ফেলেন তদন্তকারীরা। সকালে এলাকায় হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে দেখা যায় প্রতাপকে। এরপর এলাকায় টানটান অভিযান চালায় আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের পুলিশ। দলে ছিলেন পুলিশ আধিকারিকরাও, প্রতিটি বাড়িতে ঢুকে তল্লাশি চালায় পুলিশ। প্রতাপকে আত্মসমর্পণের কথা বলা হলেও, তাতে পাত্তা দেয়নি ওই দুষ্কৃতী। একটি বাড়ির জলের ট্যাঙ্কের পিছনে প্রতাপকে লুকিয়ে থাকতে দেখা যায়। সেই সময় গুলি চালানোর চেষ্টাও করে প্রতাপ, দাবি তদন্তকারীদের। সঙ্গে সঙ্গে আত্মরক্ষার্থে পুলিশের পাল্টা গুলি। জখম হয় প্রতাপ।