বেহাল বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ডানলপ আন্ডারপাস! বৃষ্টির জমা জলের মধ্যেই চলছে যাতায়াত

বেলঘরিয়ার এক্সপ্রেসওয়ের ডানলপ আন্ডারপাসের রাস্তার বেহাল দশা। একে খানাখন্দে ভরা তার মধ্যে জমে রয়েছে বৃষ্টির জল। স্থানীয়রা জানিয়েছেন, তাঁদের যাতায়াতে অসুবিধা তো হচ্ছেই, পাশাপাশি খারাপ রাস্তা জেরে রোজই এলাকায় ব্যাপক জ্যাম হচ্ছে। নিত্যযাত্রীদের অভিযোগ, প্রাণের ঝুঁকি নিয়ে এই আন্ডারপাস দিয়ে যাতায়াত করতে হচ্ছে তাঁদের। মাঝে মধ্যেই ঘটে যাচ্ছে দুর্ঘটনা। জাতীয় সড়ক কর্তৃপক্ষের বক্তব্য, যেহেতু বর্ষা তার জন্য একটা প্যাচ ওয়ার্ক করা হয়েছে। কিছুদিন আগে ইট দিয়ে সামাল দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তার পরেও পরিস্থিতি হেরফের হয়নি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola