সোমবার থেকে শর্তসাপেক্ষে গ্রিন জোনে ছাড়, ঘোষণা মুখ্যমন্ত্রীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 30 Apr 2020 11:49 AM (IST)

সোমবার থেকে রাজ্যের গ্রিন জোন তালিকাভূক্ত জেলাগুলোতে লকডাউন কিছুটা শিথিল করা হচ্ছে। নবান্নে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, শর্তসাপেক্ষে খুলবে দোকানপাট। সর্বাধিক ২০ জন যাত্রী নিয়ে চলবে বেসরকারি বাসও। তবে জেলার বাইরে যেতে পারবে না সেগুলি। পাশাপাশি, মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানান, বেসরকারি হাসপাতালগুলো থেকে রোগীকে ফেরালে চলবে না। ডায়ালিসিসের মতো পরিষেবা চালু রাখতে হবে।