Rahul Gandhi: 'আমি আশা করবো মণিপুরে শান্তি ফিরবে', মন্তব্য রাহুলের। ABP Ananda Live

Bharat Jodo Nyay Yatra:  ঘোষণা মতোই মণিপুর থেকে শুরু হল রাহুল গাঁধীর (Rahul Gandhi) নেতৃত্বে কংগ্রেসের (Congress) 'ভারত জোড়ো ন্যায় যাত্রা'। ইম্ফল থেকে এই পদযাত্রা শুরু করতে চেয়েছিল কংগ্রেস (Congress), কিন্তু মুখ্যমন্ত্রী বীরেন সিংহের সরকার তাতে অনুমোদন দেয়নি। ফলে রবিবার থুবাল থেকে 'ভারত জোড়ো ন্যায় যাত্রা'র (Bharat Jodo Nyay Yatra) সূচনা করলেন রাহুল। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে জাতীয় পতাকা উত্তোলন করে পদযাত্রার উদ্বোধন করেন। তার পর মঞ্চে ওঠেন রাহুল। 'ভারত জোড়ো যাত্রা'র মতো 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' মানুষের কথা শুনতেই তিনি বেরিয়েছেন বলে জানান তিনি। ABP Ananda Live 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola