আইন-শৃঙ্খলার অবনতি, বেহাল স্বাস্থ্য পরিষেবা, একাধিক ইস্যুতে অধীরের নেতৃত্বে মিছিল কংগ্রেসের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Oct 2020 05:51 PM (IST)

যুবমোর্চার পর এবার পথে কংগ্রেস। রাজ্যের আইন-শৃঙ্খলার অবনতি, বেহাল স্বাস্থ্য পরিষেবার অভিযোগ তুলে বিধান ভবন থেকে মিছিল প্রদেশ কংগ্রেসের। অধীর চৌধুরীর নেতৃত্বে এই মিছিল থেকে উঠেছে কর্মসংস্থানের দাবিও। অন্যদিকে হাথরসকাণ্ডের প্রতিবাদে আজ পথে নামে মহিলা তৃণমূল কংগ্রেসও।