Corona: রাজ্যে ফের উর্ধ্বমুখী করোনা সংক্রমণ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Mar 2021 09:28 PM (IST)

রাজ্যে ফের লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৬২জন। মৃত্যু হয়েছে দুইজনের। শুধুমাত্র কলকাতাতেই ১৫৬জন আক্রান্ত হয়েছেন, যার মধ্যে একজনের মৃত্যু হয়েছে। উত্তর ২৪ পরগনায় আক্রান্ত ১০৪। ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩৩৪জন।