'ভারতের করোনা মোকাবিলা আজ সারা বিশ্বে চর্চার বিষয়', জাতীয় পঞ্চায়েত দিবসে বললেন মোদি

শুক্রবার জাতীয় পঞ্চায়েত দিবসে ই-গ্রাম স্বরাজ অ্যাপের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন তিনি দেশের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত প্রধানদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীও। প্রধানমন্ত্রী জানান, 'করোনা সঙ্কট আমাদের আত্মনির্ভর হতে শিখিয়েছে। স্বনির্ভর না হলে এই বাধার মোকাবিলা করা যাবে না। এমন সঙ্কট ফের এলে আমাদের যেন বিদেশের দিকে তাকাতে না হয়।'

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola