আজ থেকে শুরু চতুর্থ দফার লকডাউন, সংক্রমণ রুখতে জারি নাইট কারফিউ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 18 May 2020 07:42 AM (IST)

আজ থেকে দেশজুড়ে শুরু হচ্ছে চতুর্থ দফার লকডাউন। চলবে ৩১ মে পর্যন্ত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নতুন নির্দেশিকায় আরও কড়াকড়ি। সংক্রমণ রুখতে সন্ধে ৭ টা থেকে সকাল ৭ টা অবধি চলবে নাইট কারফিউ। দরকার ছাড়া বার হওয়া যাবে না। নাইট কারফিউ নিশ্চিত করতে প্রয়োজনে স্থানীয় প্রশাসন এলাকায় জারি করতে পারবে ১৪৪ ধারা।