করোনা আতঙ্কে ইরানের রাজধানী তেহরানে আটকে দুর্গাপুর ও কলকাতার যুবক, কী বলছেন বাড়ির লোকেরা?

করোনা আতঙ্কে ইরানের তেহরানে আটকে দুর্গাপুরের যুবক বিকাশ দাস। কার্যত গৃহবন্দি অবস্থা বিকাশের। আইটিসির কর্মী বিকাশ আগে ছিলেন দুবাইয়ে। বছর খানেক আগে তাঁর পোস্টিং হয় তেহরানে। করোনা আতঙ্কে তাঁর অফিস বন্ধ। তেহরানের একটি বাড়িতে আরও ১০ জন ভারতীয়র সঙ্গে রয়েছেন বিকাশ। তাঁর সঙ্গে রয়েছেন সায়ন্তন বন্দ্যোপাধ্যায় নামে কলকাতার এক ব্যক্তি। তিনি রাসবিহারীর যুবক। আড়াই বছর আগে ইরানের তেহরানে যান পেশায় ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ার সায়ন্তন বন্দ্যোপাধ্যায়। করোনা থাবায় কাজ বন্ধ। তেহরানের পারান্ডের একটি আবাসনে তিনি আটকে রয়েছেন। 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola