নয়াবাদের করোনা আক্রান্ত প্রৌঢ়ের শারীরিক অবস্থার অবনতি, দেখুন, ‘৭টায় বাংলা’
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Mar 2020 08:44 PM (IST)

নয়াবাদের করোনা আক্রান্ত প্রৌঢ়ের অবস্থা আশঙ্কাজনক। দেখা দিয়েছে কিডনির সমস্যা। এগরায় একটি বিয়েবাড়িতে তিনি আক্রান্ত হন বলে অনুমান। ভারতে আক্রান্তের সংখ্যা সাড়ে আটশো ছাড়ালো। সংক্রমণ ধরা পড়ল ব্রিটেনের প্রধানমন্ত্রীর শরীরেও। করোনা সংক্রমণ রুখতে অভিনব উদ্যোগ নদিয়ার তাহেরপুরের এক মুদিখানা মালিকের। ক্রেতাদের দেওয়া টাকা ডেটল মেশানো জলে ধুয়ে, রোদে শুকিয়ে নিচ্ছেন তিনি। নিজেও হাত ধুয়ে নিচ্ছেন ডেটল জলে।