করোনা সংক্রমণ-বৃদ্ধির দায় কার? একে অপরের ওপর দোষ চাপাচ্ছে তৃণমূল-বিজেপি
গণপরিবহণ এবং সরকারি অফিসে ভিড় কমাতে দু’টি শিফট ভাগ করে দিল রাজ্য সরকার। প্রথম শিফট, সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটে পর্যন্ত। দ্বিতীয় শিফট দুপুর সাড়ে বারোটা থেকে পর্যন্ত বিকেল সাড়ে ৫টা পর্যন্ত। এদিকে, আনলক ওয়ানের শুরু থেকেই দেশে এবং রাজ্যে হু হু করে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। এর দায় নিয়ে চলছে চাপানউতোর।