করোনা: উপসর্গহীন বা সামান্য উপসর্গযুক্তদের জন্য সেফ হোমস - এর ব্যবস্থা রাজ্য সরকারের

যাদের বাড়িতে থাকা এবং দেখভালের উপযুক্ত ব্যবস্থা নেই, সেই উপসর্গহীন বা সামান্য উপসর্গযুক্তদের জন্য সেফ হোমস-এর ব্যবস্থা করেছে রাজ্য সরকার। সেফ হোমসে আইসোলেশনের পাশাপাশি খাওয়া, থাকা এবং জীবাণুমুক্ত পরিবেশে নিয়মিত স্বাস্থ্যের পর্যবেক্ষণ ব্যবস্থা রয়েছে। কোভিড হাসপাতালগুলির সঙ্গে সমন্বয় রেখে চলবে সেফ হোমস। আপৎকালীন পরিস্থিতিতে প্রয়োজনে সেখানে রোগীদের স্থানান্তর করা হতে পারে। রাজ্যে ১০৬টি সেফ হোমসে  ৬ হাজার ৯০৮ শয্যার ব্যবস্থা করা হয়েছে। বিনামূল্যে মিলবে এই পরিষেবা। বৃহস্পতিবার ট্যুইট করে একথা জানায় স্বরাষ্ট্র দফতর।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola