ভর্তুকির গ্যাস সিলিন্ডার নিয়ে কালোবাজারির অভিযোগ ঝাড়গ্রামে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 Apr 2020 10:37 AM (IST)

উজ্জ্বলা যোজনায় গ্যাসের কানেকশন মিলেছে দুবছর আগে। কিন্তু, অভিযোগ, এতদিন তা না জানিয়ে কয়েকশো গ্রাহকের ভর্তুকির সিলিন্ডার কালোবাজারি করেছেন ডিস্ট্রিবিউটর। করোনা আবহে ভর্তুকির টাকা অ্যাকাউন্টে ঢুকতেই আসল নজরে। চাঞ্চল্যকর অভিযোগ ঝাড়গ্রামের দহিজুড়িতে।