পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত ৫৮

রাজ্যে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবার মুখ্যসচিব রাজীব সিনহা জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৮। নতুন আক্রান্তদের মধ্যে ৮০ শতাংশ কলকাতার বাসিন্দা। কলকাতার পাশাপাশি আক্রান্ত হয়েছেন হাওড়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের এবং হুগলির কয়েকজন বাসিন্দা। তিনি বলেন, পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত অবস্থায় চিকিৎসাধীনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩৪। তবে আশার কথা, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ২৪ জন বাড়িও ফিরে গিয়েছেন। মৃতের সংখ্যা বাড়েনি বলেও জানিয়েছেন তিনি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola