সংক্রমণ আশঙ্কায় আগামীকাল থেকে ফের বন্ধ বেলুড় মঠে দর্শন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 01 Aug 2020 10:15 AM (IST)

আগামীকাল থেকে ভক্তদের জন্য বেলুড় মঠে মন্দির দর্শন বন্ধ হয়ে যাচ্ছে। আশপাশে করোনা পরিস্থিতি উদ্বেগজনক হওয়াতে এই সিদ্ধান্ত নিয়েছেন মঠ কর্তৃপক্ষ। প্রায় আড়াই মাস পরে সুরক্ষাবিধি মেনে গত ১৫ই জুন ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছিল বেলুড় মঠ। দেড় মাস পরে ফের তা বন্ধ করে দেওয়া হচ্ছে।