COVID Update: করোনা আক্রান্ত পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, রয়েছেন হোম আইসোলেশনে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 28 Apr 2021 01:28 PM (IST)

করোনা আক্রান্ত পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly)। হোম আইসোলেশনে রয়েছেন তিনি। কৌশিক গঙ্গোপাধ্যায়ের শরীরে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক। তাঁর অবস্থা স্থিতিশীল। তাই চিকিৎসকদের পরামর্শে বাড়িতেই রয়েছেন তিনি।