COVID Update: গড়িয়াহাট থেকে চক্রবেড়িয়া, ১০টার পরও খোলা বাজার, বন্ধ করালো পুলিশ

করোনা (Corona) মোকাবিলায় রাজ্যের নির্দেশ, বাজার খোলা সকাল ৭টা থেকে ১০টা এবং বিকেল ৫টা থেকে ৭টা। আজ সকাল ১০টা বেজে গেলেও গড়িয়া হাট বাজারে (Gariahat Market) দোকানপাট এখনও খোলা। গড়িয়া হাট থানার অফিসাররা এসে পৌঁছেছেন বাজারে। মাইকে প্রচার করে সরকারি নির্দেশ মেনে সেই দোকানপাট বন্ধ করার প্রক্রিয়া চালানো হচ্ছে। পাশাপাশি ঠিকভাবে মাস্ক পরার নির্দেশ দেওয়া হচ্ছে। অন্যদিকে বিধি অমান্য করে সকাল ১০টার পর খোলা চক্রবেড়িয়া বাজার। চলছে পুলিশি অভিযান।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola