COVID Update: রাজ্যে বাড়বাড়ন্ত করোনা! ৫০ জনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা, ব্যাঙ্ক খোলা দিনে ৪ ঘণ্টা

বেলাগাম করোনা। সংক্রমণ রুখতে আজ থেকে দু'সপ্তাহ বন্ধ লোকাল ট্রেন (Local Train)। অর্ধেক করা হচ্ছে সরকারি বাস, মেট্রোর সংখ্যা। ব্যাঙ্কিং পরিষেবা দেওয়া হবে দিনে চার ঘণ্টা। সামাজিক অনুষ্ঠানের ক্ষেত্রে বলা হয়েছে, অনুমতিক্রমে ৫০ জনের বেশি এক জায়গায় জড়ো হওয়া যাবে না। মাত্রা ছাড়া সংক্রমণ। বুক ফাটানো হাহাকার। মৃতদেহের স্তুপ। গণচিতা, গণকবর। যে দৃশ্য অকল্পনীয়, সেটাই চোখের সামনে। হাসপাতাল থেকে শ্মশান, দেশজুড়ে ভয়ঙ্কর ছবি। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola