COVID Update: মাইকে ঘোষণা থাকলেও মুর্শিদাবাদের ডিসিআরসি-তে উধাও করোনা-বিধি

বেলাগাম করোনা সংক্রমণের মধ্যেই আগামীকাল বঙ্গে শেষ দফার ভোট। মুর্শিদাবাদের বহরমপুরের ডিসিআরসিতে কার্যত উধাও করোনা বিধি। সেখানে মাস্ক হয়তো অনেকেই পরে রয়েছেন কিন্তু দূরত্ববিধির চিহ্ন মাত্র নেই। এই পরিস্থিতিতে একজন ভোটের ডিউটি করতে এসে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। মেডিক্যাল বোর্ডের সদস্যরা এসে প্রাথমিক চিকিৎসা করে তাঁকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করেন। পাশাপাশি কোভিড প্রোটকল মেনে কাজ করার কথা মাইকে ঘোষণা করা হচ্ছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola