COVID Update: মৃত্যু প্রবীণ ক্যান্সার রোগ বিশেষজ্ঞ জিএস ভট্টাচার্যের, প্রাণ হারালেন চিকিৎসক অলোক মুখোপাধ্যায়ও
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 01 May 2021 04:30 PM (IST)

করোনা (Corona) প্রাণ কাড়ল রাজ্যের আরও দুই চিকিৎসকের। সল্টলেকের আমরি (AMRI) হাসপাতালে মৃত্যু হল প্রবীণ ক্যান্সার রোগ বিশেষজ্ঞ জিএস ভট্টাচার্যর। করোনা আক্রান্ত হয়ে ওই চিকিৎসক ভেন্টিলেশনে ছিলেন। অন্যদিকে, করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল আসানসোল জেলা হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের চিকিৎসক অলোক মুখোপাধ্যায়ের। দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে আজ মৃত্যু হয় তাঁর।