COVID Update: অগ্রাধিকারের ভিত্তিতে পরিবহণকর্মীদের টিকাকরণ, ময়দানে চালু হল ভ্যাকসিনেশন ক্যাম্প

পরিবহণ দফতরের (Transport Department) কর্মীদের ভ্যাকসিনেশন ক্যাম্প। ময়দানে ভ্যাকসিনেশন ক্যাম্পের উদ্বোধন হল। আজ থেকে পরিবহণ দফতরের কর্মীদের ভ্যাকসিনেশন প্রক্রিয়া শুরু হবে বলে জানা গিয়েছে। এপ্রসঙ্গে ফিরহাদ হাকিম (Firhad Hakim) বলেন, "সরকার যে নির্দেশিকা দিয়েছে তাতে ১৮ বয়সোর্ধ্ব, পরিবহণ কর্মী এবং হকারদের টিকাকরণের কথা বলা হয়েছে। এঁদের মধ্যে সুপার স্প্রেডারও থাকতে পারে। আমরা ১০০ জনকে দিয়ে শুরু করছি, কিন্তু রোজ ৫০০ জনকে দেওয়া হবে।"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola