COVID Update: দেশজুড়ে চরমে ভ্যাকসিন-সংকট, সরকারি-বেসরকারি হাসপাতালে শুধুই হাহাকার

দেশজুড়ে ভয়ঙ্কর করোনা (Corona)। আর তার জেরেই চরমে ভ্যাকসিনের চাহিদা। কিন্তু জোগান কোথায়? রাজ্যজুড়ে ভ্যাকসিনের (Corona Vaccination) চরম সঙ্কট। সরকারি হাসপাতালে প্রথম ডোজ পাওয়া যাচ্ছে না। বেসরকারি হাসপাতালগুলিতে টিকাকরণ বন্ধ। কেন্দ্রীয় সরকার খাতায় কলমে ঘোষণা করে দিলেও বাংলা-সহ বহু রাজ্যে ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের টিকাকরণ আপাতত বিশ বাঁও জলে। থমকে যেতে পারে দ্বিতীয় ডোজ দেওয়ার প্রক্রিয়াও।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola