Covid Updates: আশার আলো! করোনা আবহে কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজে বসল অক্সিজেন জেনারেটর প্ল্যান্ট
দেশ জুড়ে অক্সিজেনের সংকটে (Oxygen Crisis) করোনায় (Corona) বাড়ছে মৃত্যুর সংখ্যা। এই পরিস্থিতিতে আশার আলো দেখাচ্ছে কোচবিহার (Cooch Behar) এমজেএন মেডিক্যাল কলেজ হাসপাতাল। অক্সিজেনের চাহিদা মেটাতে হাসপাতালে তৈরি হল অক্সিজেন জেনারেটর প্ল্যান্ট। হাসপাতালের সুপার জানিয়েছেন, ২ হাজার লিটার ক্ষমতা সম্পন্ন এই প্ল্যান্ট আগামী দুই-তিন দিনের মধ্যে কাজ করা শুরু করবে। সাধারণ রোগীদের পাশাপাশি করোনা আক্রান্তদেরও অক্সিজেন সরবরাহ করা সম্ভব হবে। জেলা প্রাশনের তরফে সাধারণ মানুষকে অক্সিজেনের জোগান নিয়ে আতঙ্কিত না হওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
Tags :
Corona ABP Ananda Hospital COVID Cooch Behar ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Bangla News Live Bengali News Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla Oxygen Crisis