COVID Updates: বৈদ্যুতিন চুল্লি খারাপ, ক্যানিংয়ে মর্গে পড়ে করোনা আক্রান্তদের দেহ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 May 2021 12:05 PM (IST)

ক্যানিংয়ে (Canning) করোনা আক্রান্তদের দেহ সৎকার বন্ধ। চুল্লি (Furnace) খারাপ হয়ে যাওয়ায় বন্ধ রয়েছে সৎকার। চারদিন ধরে চুল্লি বন্ধ থাকায় বাড়ছে সমস্যা। দেহ পড়ে রয়েছে হাসপাতালগুলির মর্গে (Morgue)। দুদিনের মধ্যে চুল্লি সারিয়ে ফেলা হবে বলে আশ্বাস প্রশাসনের (Administration)।