Covid Updates: বাতিল করা হল সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 01 May 2021 11:19 PM (IST)

করোনা আবহে এবার বাতিল করা হল সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষা। বাতিল পরীক্ষার রেজাল্ট কীভাবে প্রকাশ করা হবে, তার ফর্মুলাও প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে প্রতি বিষয়ে ২০ নম্বর আসবে অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে। বাকি ৮০ নম্বর নেওয়া হবে স্কুলের পরীক্ষার ভিত্তিতে। স্কুলের প্রিন্সিপ্যাল ও শিক্ষকদের নিয়ে তৈরি করা হবে রেজাল্ট কমিটি।