Covid Updates: 'সামঞ্জস্যপূর্ণ লকডাউনে সংক্রমণের হার কমবে', করোনা নিয়ন্ত্রণে মমতার পদক্ষেপে আশাবাদী দীপ্তেন্দ্র সরকার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 May 2021 05:38 PM (IST)

মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পরই রাজ্যের কোভিড (Covid) পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৈঠকের শেষে করোনা পরিস্থিতিতে আংশিক লকডাউনের মতো নতুন একগুচ্ছ সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। তাঁর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার। তিনি বলেন, এই সামঞ্জস্যপূর্ণ লকডাউনে সংক্রমণের হার কমে যাবে। পাশাপাশি সাধারণ মানুষকে অসুবিধায় পড়তে হবে না।