Covid Updates: ভয়ঙ্কর! দৈনিক মৃত্যু-সংক্রমণে সর্বকালীন রেকর্ড ভারতের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 29 Apr 2021 11:04 AM (IST)

দৈনিক করোনা (Corona) সংক্রমণে সর্বকালীন রেকর্ড গড়ল ভারত। গত ২৪ ঘন্টায় দেশে করোনা সংক্রমণের সংখ্যা প্রায় ৪ লক্ষ। সংক্রমিত হয়েছেন ৩ লক্ষ ৭৯ হাজার ২৫৭ জন মানুষ। অন্যদিকে নতুন রেকর্ড মৃত্যুতেও। করোনায় মৃত্যু হয়েছে সাড়ে ৩ হাজারেরও বেশি মানুষ। বিশেষজ্ঞদের মতে, মে মাসের মাঝে দৈনিক সংক্রমণ ৪ লক্ষ ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে কোভিডের (Covid) প্রোটোকল মেনে মানুষ সাবধানে থাকলে মে মাসের ২য় সপ্তাহ থেকে সংক্রমণএর হার কমতে পারে বলে আশার আলো দেখিয়েছেন তাঁরা।