Covid Updates: রাজ্য জুড়ে আজ থেকে আংশিক লকডাউন, চালু থাকবে জরুরি পরিষেবা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 30 Apr 2021 07:05 PM (IST)

আজ থেকে রাজ্য জুড়ে আংশিক লকডাউন ঘোষণা করল রাজ্য সরকার। করোনা মোকাবিলা করতে অনির্দিষ্টকালের জন্য রাজ্যে বন্ধ থাকবে শপিং মল, সিনেমা হল, স্পা, জিম ও রেস্তোরাঁ। চালু থাকবে হোম ডেলিভারি। সকাল ৭টা থেকে ১০টা এবং দুপুর ৩টে থেকে ৫টা পর্যন্ত খোলা থাকবে বাজার। শুধুমাত্র ওষুধের দোকান ও জরুরি পরিষেবার দোকানগুলি খোলা থাকবে বলে জানানো হয়েছে। পাশাপাশি ভোটের ফল প্রকাশের পর বিজয় মিছিল নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী করার কথাও বলা হয়েছে।