Covid Updates: রাশিয়া থেকে হায়দ্রাবাদ বিমানবন্দরে পোঁছালো স্পুটনিক ভি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 01 May 2021 04:40 PM (IST)

ভারতে এসে পৌঁছালো স্পুটনিক ভি। আজ রাশিয়া থেকে হায়দ্রাবাদ বিমানবন্দরে এসে পোঁছালো এই ভ্যাকসিনের একটি কনটেইনার। উৎপাদনকারী সংস্থার দাবি এই ভ্যাকসিনের সফলতার হার প্রায় ৯৫ শতাংশ। প্রসঙ্গত, ভারতে এতদিন পর্যন্ত কোভ্যাকসিন ও কোভিশিল্ড ভ্যাকসিন চালু ছিল। কিন্তু করোনা সংক্রমণ দ্রুতি বৃদ্ধির সঙ্গে সঙ্গে সংকট তৈরি হয়েছে ভ্যাকসিনের। এই পরিস্থিতিতে রাশিয়া থেকে ভ্যাকসিন আসায় আশার আলো দেখছেন বিশেষজ্ঞরা।