Covid Updates: মৃত ছেলের পাশে পড়ে অসহায় বৃদ্ধা মা, খবর পেয়ে উদ্ধার পুরসভার

চোখের সামনে মারা গিয়েছে ছেলে, পক্ষাঘাতগ্রস্থ হওয়ায় নিজ উঠে ডাকতেও পারেননি কাউকে। ছেলের মৃতদেহের পাশে এক বিছানাতেই পড়ে ছিলেন বৃদ্ধা মা। কয়েকঘন্টা পর পুরসভার কর্মীরা গিয়ে দেহ উদ্ধার করেন। এমন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ঠাকুরপুকুর থানার অন্তর্গত চন্দ্রপল্লিতে। প্রতিবেশীদের দাবি, কয়েকদিন আগে মা ও ছেলে করোনায় (Covid) আক্রান্ত হন। সোমবার থেকে ছেলেকে আর বাড়ির বাইরে দেখা যায়নি। সন্দেহ হওয়ায় বুধবার থানায় খবর দেন প্রতিবেশীরা। সন্ধ্যায় পুলিশ তালা ভেঙে ছেলের মৃতদেহ ও অসুস্থ মাকে উদ্ধার করে। বৃদ্ধাকে এমআর বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola