Covid Updates: ভ্যান চালিয়ে করোনার বিরুদ্ধে যুদ্ধ, বর্ধমানের রবিউলের পাশে কালীঘাটের তন্ময়

অ্যাম্বুল্যান্সের কালোবাজারির জেরে হাসপাতালে নিয়ে যেতে পারেননি। চোখের সামনে শেষ হয়ে যেতে দেখেছেন নিজের করোনা আক্রান্ত মাকে। তারপরেই সংক্রমিতকে হাসপাতলে পৌঁছতে ভ্যান নিয়ে ছুটে চলেছেন বর্ধমানের শেখ রবিউল হক। ফোন পেলেই নিখরচায় হাসপাতালে পৌঁছে দিচ্ছেন করোনা রোগীকে। করোনাকালে এক হতদরিদ্র রিক্সাচালকের মানবিকতার এই খবর সম্প্রচারিত হয় এবিপি আনন্দে। এরপরেই ৭০ বছরের শেখ রবিউলের পাশে দাঁড়ালেন তন্ময় দত্ত নামে কালীঘাটের এক বাসিন্দা স্বেচ্ছা সেবক। কুর্নিশ জানানো হল এক বৃদ্ধের লড়াইকে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola