বাম ছাত্র যুব সংগঠনের নবান্ন অভিযান থেকে নিঁখোজ পাঁশকুড়ার CPIM কর্মী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Feb 2021 01:19 PM (IST)

সবার জন্য় শিক্ষা, নতুন শিল্প ও চাকরি। এই দাবিতে বৃহস্পতিবার ছিল বাম ছাত্র যুব সংগঠনের নবান্ন অভিযান। যাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় কলকাতার রাজপথ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে এলোপাথাড়ি লাঠিচার্জ করে পুলিশ। বাদ যায়নি জলকামান থেকে কাঁদনে গ্যাসের সেল। পাল্টা ইটবৃষ্টিও হয়। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার বাহারকোটা গ্রামের বাসিন্দা সিপিএম (CPIM) কর্মী দীপক পাঁজা। পরিবারের দাবি, বৃহস্পতিবারের মিছিলেই পা মিলিয়ে ছিলেন। কিন্ত তিন দিন পরেও বাড়ি ফেরেননি দীপক।