Joynagar: জয়নগরে তৃণমূল নেতা খুনে সিপিএম নেতা আনিসুর লস্কর গ্রেফতার | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: পঞ্চায়েত ভোটে প্রার্থী হতে না পারায় আক্রোশেই সম্ভবত তৃণমূল নেতার উপরে হামলা। জয়নগরকাণ্ডে অনুমান পুলিশের। প্রথমে বাসন্তী, পরে রানাঘাটে হদিশ মেলার দাবি। টিকিট-বিবাদেই খুন? জয়নগরে তৃণমূল নেতা খুনে সিপিএম নেতা-সহ ২জন গ্রেফতার। এফআইআরে নাম থাকা সিপিএম নেতা আনিসুর লস্কর গ্রেফতার । তৃণমূলের অঞ্চল সভাপতি খুনে আনিসুরই মাস্টারমাইন্ড, দাবি পুলিশের। সিপিএম নেতা আনিসুর ছাড়াও জয়নগরকাণ্ডে আটক আরও ৩। দলুয়াখাকি গ্রামের বাসিন্দা ধৃত সিপিএম নেতা আনিসুর লস্কর। হামলার পরে বাসন্তী, সন্দেশখালি, নদিয়া হয়ে মুর্শিদাবাদে পালানোর ছক ছিল আনিসুরের। ফোনের লোকেশন ট্র্যাক করে রানাঘাট থেকে পাকড়াও, দাবি পুলিশের। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola