রসদ সংগ্রহে বিভিন্ন জেলার বাজারে বাজারে ভিড়, সামলাতে তৎপর পুলিশ
বিশেষজ্ঞরা বার বার ভিড় এড়াতে বললেও, করোনা আতঙ্কে জিনিস মজুত করতে বহু মানুষ এদিন ভিড় করেন বিভিন্ন বাজারে। হাওড়ার বাঁকড়ায় বাজারে লাঠি হাতে ভিড় সামলালেন পুলিশকর্মীরা। প্রশাসনের নির্দেশে ১১টার পর বাজার বন্ধ হয়ে যায়। অন্যদিকে, ওষুধ কিনতে আসা মানুষদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখতে অভিনব ব্যবস্থা করেছে কোচবিহার পুরসভা। ওষুধের দোকানগুলোর সামনে গোল দাগ দিয়ে দেওয়া হচ্ছে। যাঁরা দোকানে আসছেন, তাঁদের থাকতে হবে ওই দাগের মধ্যেই।
Tags :
Buyer And Seller Distance Coronavirus Initiative To Stop Queue Howrah Market Medicine Shop Coronavirus Latest News Cooch Behar Howrah Abp Ananda Coronavirus Covid-19