লকডাউন উঠতেই বিধি উড়িয়ে ভিড়ে ঠাসা বর্ধমানের বাজার-রাস্তাঘাট
লকডাউন ওঠার পর, বর্ধমানের বাজারে এবং রাস্তায় মানুষের ভিড় ক্রমশ বেড়েছে। উধাও হয়েছে সামাজিক দূরত্ববিধি। গা ঘেঁষাঘেঁষি করেই চলছে কেনাকাটা। জেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বর্ধমান শহরে ১৭ জনের শরীরে মিলেছে করোনাভাইরাস। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা ১০০-র গন্ডি পেরিয়েছে। এই অবস্থায় টানা ৭ দিন লকডাউন চলেছে বর্ধমান শহরে, যার মেয়াদ বুধবার শেষ হয়েছে।