উল্টোডাঙা ফুট ওভারব্রিজের কাছে মিনিবাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু সাইকেল আরোহীর

উল্টোডাঙা ফুট ওভারব্রিজের কাছে মিনিবাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু সাইকেল আরোহীর। সকাল সাড়ে ১০টা নাগাদ দুর্ঘটনা ঘটে। কেষ্টপুরের বাসিন্দা বছর চল্লিশের ভূষণ বসাক হোম ডেলিভারির কাজ করেন। সাইকেল চড়ে যাওয়ার সময় সল্টলেক-টিকিয়াপাড়া রুটের মিনিবাসটি তাঁকে ধাক্কা মারে। বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই সাইকেল আরোহীর। ঘাতক মিনিবাস ও চালকের খোঁজ চালাচ্ছে পুলিশ

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola