Cyclone Remal Update: অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল, অবস্থান সাগর দ্বীপ থেকে ২৪০ কিলোমিটার দূরে।

West Bengal News: অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়তে শুরু করেছে দক্ষিণ ২৪ পরগনা জেলায়। কাল মাঝরাত থেকেই ঝোড়ো দমকা হাওয়ার পাশাপাশি, শুরু হয়েছে ভারী বৃষ্টি। সুন্দরবনে বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি। সাগর দ্বীপ, ক্যানিং, দিঘার আরও কাছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল (Cyclone Remal)। বেলা যত গড়াচ্ছে ততই স্পষ্ট হচ্ছে ঘূর্ণিঝড়ের প্রভাব। সকাল সাড়ে ৮টায় ঘূর্ণিঝড় রেমালের অবস্থান সাগর দ্বীপ থেকে ২৪০ কিলোমিটার, ক্যানিং থেকে ২৮০, দিঘা থেকে ৩৯০ ও বাংলাদেশের খেপুপাড়া থেকে ২৬০ কিলোমিটার দূরে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ রাত ১১টা থেকে ১টার মধ্যে পশ্চিমবঙ্গের (West Bengal) সাগর দ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ১৩৫ কিলোমিটার বেগে আছড়ে পড়তে চলেছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল (Weather News)। সকাল সাড়ে ১১টা থেকেই ঝড়ের দাপট বোঝা যাবে দক্ষিণবঙ্গে। বিকেল সাড়ে ৫টার পর ঝড়ের বেগ আরও বাড়তে পারে। ABP Ananda Live 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola