Cyclone Yaas: দ্রুত উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'ইয়াস', মত বিশেষজ্ঞদের

শনিবার পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়। রবিবার সকাল ১১.৩০টায় গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। দিঘা থেকে দক্ষিণ-দক্ষিণ পূর্বে ৬৭০ কিমি দূরে অবস্থান করছে। ২৫ মে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে ‘ইয়াস’। বুধবার সন্ধেবেলা পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়বে ‘ইয়াস’। মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার সন্ধেবেলা ৫০-৬০ কিমি প্রতি ঘণ্টা বেগে বইবে ঝোড়ো হাওয়া। বুধবার সন্ধেয় ঘূর্ণিঝড়ের গতিবেগ হবে ১৫৫-১৬৫ কিমি প্রতি ঘণ্টা। পারাদ্বীপ ও সাগরের মধ্যবর্তী এলাকায় আছড়ে পড়বে ইয়াস। 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola