Cyclone Yaas: ইয়াসের প্রভাবে আগের থেকে অনেকটাই বেড়েছে মন্দারমণিতে জলোচ্ছ্বাস
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 May 2021 07:59 AM (IST)

চোখ রাঙিয়ে ধেয়ে আসছে ইয়াস। আবারও এক বুধবারের জন্য আতঙ্কের প্রহর গুনছে রাজ্যবাসী। আবহাওয়া দফতর ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে বুধবার দুপুর থেকেই অতিশক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে রাজ্যের উপর দিয়ে যাবে ইয়াস। গত বছর ২০ মে এরাজ্যের উপর আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় আমফান। তার জায়গায় তছনছ হয়ে গেছিল কলকাতা সহ রাজ্যের বিভিন্ন এলাকা। সে ছিল এক বুধবার। এক বছর পর মে মাসের এক বুধবারেই আসছে ঘূর্ণিঝড় ইয়াস।
মন্দারমণির সমুদ্রেও আগের থেকে অনেকটাই বেড়েছে জলোচ্ছ্বাস। সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। পূর্ব মেদিনীপুরে ইয়াস-এর প্রভাব পড়ার আশঙ্কা অনেকটাই বেশি। প্রশাসনও প্রস্তুতি নিয়েছে।