Cyclone Yaas: ইয়াস-এর জন্য আগাম সতর্কতামূলক প্রচার দিঘায়

ঘূর্ণিঝড় ইয়াস-এর অবস্থানের উপর আবহাওয়াবিদরা নজর রেখেছে। বঙ্গোপসাগরে গতকাল সকালেই তৈরি হয়ে গিয়েছে নিম্নচাপ। আজ সেটি গভীর নিম্নচাপে পরিণত হওয়া শুরু করেছে। এরপর বঙ্গোপসাগর বরাবর উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগোতে থাকবে। ২৬ তারিখ সন্ধে পশ্চিমবঙ্গে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে ঘূর্ণিঝড়ের। আগামী কয়েকদিনে আবহাওয়া পাল্টাতে শুরু করবে। 

দিঘায় শুরু হয়েছে সতর্কতামূলক প্রচার। সাইরেন বাজিয়ে চলছে প্রচার। এনডিআরএফকে (NDRF) সঙ্গে নিয়ে চলছে প্রচার। বিভিন্ন গ্রামে গ্রামে সচেতনতামূলক প্রচার করা হচ্ছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola